ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
তুরস্কে ২ গুপ্তচর গ্রেপ্তার

মোসাদের হয়ে ফিলিস্তিনিকে রাখতেন নজরদারিতে, ছিল ব্যক্তিগত গোয়েন্দা সংস্থাও

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে তথ্য সরবরাহের অভিযোগে দুই গুপ্তচরকে গ্রেপ্তার করেছে তুর্কি কর্তৃপক্ষ। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি), ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এবং ইস্তাম্বুল পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের।

সোমবার (৬ অক্টোবর) বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, কর্মকর্তারা একজন সন্দেহভাজনকে সেরকান সিচেক হিসেবে শনাক্ত করেছেন, যার বিরুদ্ধে মোসাদের জন্য সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়া মোসাদের সঙ্গে যুক্ত গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রি করার অভিযোগ রয়েছে আইনজীবী তুগরুলহান দীপের বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মুহাম্মাদ ফাতিহ কেলেস নামেও পরিচিত সিচেক নিজে একটি ব্যক্তিগত গোয়েন্দা সংস্থাও পরিচালনা করতেন এবং মোসাদের একজন অপারেটিভের অনুরোধে ইস্তাম্বুলে একজন ফিলিস্তিনি কর্মীর ওপর নজরদারি চালাতেন। এই কাজের জন্য চার হাজার ডলার ক্রিপ্টোকারেন্সি পেয়েছিলেন তিনি।

অন্যদিকে দীপ, আর্থিক লাভের জন্য গোয়েন্দাদের পাবলিক রেকর্ড থেকে ব্যক্তিগত তথ্য সরবরাহ করতেন এবং সিচেক ও অন্যান্য গুপ্তচরদের সঙ্গে মিত্রতা বজায় রাখতেন। এর আগে সিচেক কাজ করেছিলেন মুসা কুসের সঙ্গে, যাকে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদের পর উভয়কেই পাঠানো হয়েছে একটি ফৌজদারি আদালতে। সেখানে রাজনৈতিক বা সামরিক গুপ্তচরবৃত্তির জন্য গোপনীয় রাষ্ট্রীয় তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

তুরস্কে ২ গুপ্তচর গ্রেপ্তার

মোসাদের হয়ে ফিলিস্তিনিকে রাখতেন নজরদারিতে, ছিল ব্যক্তিগত গোয়েন্দা সংস্থাও

আপডেট সময় ০২:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫