ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৫

ভারী বৃষ্টির কারণে ভারতের মুম্বাইয়ে ভূমিধসে পাঁচজন নিহত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোরে শহরের কুরালা এলাকায় এই ঘটনায় এখনো ভিতরে চাপা পড়ে রয়েছেন পাঁচ জন। খবর এনডিটিভি অনলাইন।

মুম্বাই নগর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ভোট ৩টা ৪৫ মিনিটের দিকে মুম্বাইয়ের অশোক রোড এলাকায় উঁচু পাহাড়ি এলাকার একাংশে ধস নামে। পাথর এবং কাদামাটির স্রোতে ভেঙে যায় অন্তত সাতটি অস্থায়ী বাড়ি। সেই সময় প্রায় সবাই ঘুমিয়ে থাকায় কেউই বাইরে বেরোতে পারেননি।

নগর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মনে করেছিলেন, ধ্বংসস্তূপের নীচে তিন-চার জন চাপা পড়েছেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভিতরে আটকে পড়েছেন অন্তত ১০ জন। প্রথমে এলাকার মানুষজনই উদ্ধারকাজ শুরু করেন। দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই প্রসঙ্গে মুম্বাই পুলিশের অন্যতম ডেপুটি কমিশনার (ডিসিপি) গণেশ শিন্দে বলেন, “বৃষ্টির জেরে ঘাটকোপার থানা এলাকার অশোকনগরে ধস নেমেছে। উদ্ধারকাজ চলছে। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজ বার বার ব্যাহত হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মুম্বাইয়ে ভূমিধসে নিহত ৫

আপডেট সময় ০৪:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬