ঢাকা ১২:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া: পুতিন

ঢাকা অফিস ॥ মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ঠেকাতে রাশিয়া সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত যাতে বড় ধরনের যুদ্ধে রূপ না নেয়, সেজন্য রাশিয়া সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্রেমলিনে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া বিশ্বাস করে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে পুনর্মিলনের পথে ফিরিয়ে আনা এবং একটি টেকসই-দীর্ঘমেয়াদি মীমাংসা অর্জনের একমাত্র উপায় হচ্ছে সার্বজনীনভাবে স্বীকৃত আন্তর্জাতিক আইনি কাঠামো। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়া বিশ্বাস করে- এই অঞ্চলে শান্তি পুনঃপ্রতিষ্ঠার মূল শর্ত হচ্ছে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে বর্ণিত এবং জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত দ্বি-রাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন। সম্প্রতি ইরানে হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘দাঁত ভাঙা’ জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর ‘হাই অ্যালার্ট’-এ আছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ইরান বড় ধরনের হামলা চালাবে ইসরায়েলে। এ অবস্থায় দিনকে দিন আরও ঘোলাটে হচ্ছে মধ্যপ্রাচ্য সঙ্কট।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে রাশিয়া: পুতিন

আপডেট সময় ০৯:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪