ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পুলিশের একটি গাড়িতে হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

জেলার পুলিশ মুখপাত্র সৈকত খান এই হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের বড় একটি দল অবস্থান করছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

প্রাথমিকভাবে হামলার প্রকৃত ধরন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। খাইবার পাখতুনখোয়ার এলাকায় পুলিশকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা ও তার ভাই নিহত হন। চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত ও আরও পাঁচজন আহত হন। এছাড়া, নভেম্বরে হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য প্রাণ হারান।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৫

আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫