ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

থাইল্যান্ডের ফুকেট দ্বীপে কাদা ধসে প্রাণ গেলো ১৩ জনের

A tourist stands next to a tractor clearing an area after thirteen people, including a Russian couple, died in a mudslide on the Thai resort island of Phuket, Thailand, August 25, 2024. REUTERS/Sinthana Kosolpradit

ঢাকা অফিস ॥ কাদা ধসে এক রাশিয়ান দম্পতি-সহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। থাইল্যান্ডের ফুকেট দ্বীপের একটি রিসোর্টে ভারী বৃষ্টিপাতের কারণে কাদা ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণা করে রোববার থাই কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ফুকেটের গভর্নর সোফন সুওয়ান্নারাত বলেছেন, গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ফুকেটের বিগ বুদ্ধের কাছে কাদা ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন নিখোঁজ হয়ে পড়েন। সোফন বলেন, ফুকেট দ্বীপে কাদা ধসের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রাশিয়ান এক দম্পতি, মিয়ানমারের ৯ জন অভিবাসী শ্রমিক এবং দু’জন থাই নাগরিক রয়েছেন। কাদা ধসে প্রায় ২০ জন আহত ও ২০৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুকেটের এই গভর্নর বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের আত্মীয়স্বজন ও দূতাবাসের সাথে যোগাযোগ করছে। এছাড়া সেখানে বড় ধরনের পরিচ্ছন্নতা কাজ শুরু করা হয়েছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

থাইল্যান্ডের ফুকেট দ্বীপে কাদা ধসে প্রাণ গেলো ১৩ জনের

আপডেট সময় ১১:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪