ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

জম্মু ও কাশ্মীরে হামলায় শ্রমিক চিকিৎসকসহ নিহত ৭

ঢাকা অফিস ॥ ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ছয় নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার রাতে অঞ্চলটির গান্ডারবাল জেলায় হামলার এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা এখানে এক কোম্পানির হয়ে একটি টানেল নির্মাণ করছিলেন। বিচ্ছিন্নতাবাদীরা তাদের থাকার জায়গায় হামলা চালায়। ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে আর হামলাকারীদের ধরতে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। শ্রমিকদের ওই শিবিরে স্থানীয় ও বাইরে থেকে আসা উভয় ধরনের কর্মী ছিলেন। অন্তত দুইজন বিচ্ছিন্নতাবাদী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। নিহত চিকিৎসকের নাম ডা. শাহনেওয়াজ। তিনি কাশ্মীরের বুদগাম জেলার বাসিন্দা ছিলেন। অন্যদের মধ্যে একজন জম্মুর বাসিন্দা, একজন পাঞ্জাবের, তিনজন বিহারের ও অপরজন মধ্যপ্রদেশের। হামলাকারীরা ঘটনাস্থলে ভারতের তৈরি একটি ইনসাস রাইফেল ফেলে গেছে বলে এনডিটিভি জানিয়েছে। হামলার সময় নির্মাণ কোম্পানিটির দু’টি গাড়িও ভস্মীভূত হয়েছে। হামলাস্থলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান চলায় সাংবাদিকদের ঘটনাস্থলের ৫০ কিলোমিটার দূরের মনিগাম থেকে আর সামনের দিকে এগোনোর অনুমতি দেওয়া হচ্ছে না। জম্মু ও কাশ্মীরের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এ হামলাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ অভিহিত করে এর তীব্র নিন্দা করেছেন। এ ঘটনায় আরও দুই থেকে তিনজন আহত হয়েছেন উল্লেখ করে হতাহতরা একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কাজ করছিলেন বলে জানিয়েছেন তিনি। অন্যান্য যারা এ হামলার নিন্দা জানিয়েছেন তাদের মধ্যে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারি ও কংগ্রেসের নেতা প্রিয়ঙ্কা গান্ধী উল্লেখযোগ্য।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জম্মু ও কাশ্মীরে হামলায় শ্রমিক চিকিৎসকসহ নিহত ৭

আপডেট সময় ০২:০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪