ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

গাজা যুদ্ধে অঙ্গ হারিয়েছে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের তালিকা তুলে ধরে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এতে বলা হয়েছে, প্রায় দুই বছর আগে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় পর্যন্ত পাঁচ হাজার জনের বেশি ফিলিস্তিনি অঙ্গচ্ছেদের শিকার হয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়, প্রায় ৪২ হাজারের বেশি ফিলিস্তিনির জীবন খুব খারাপভাবে পাল্টে যাওয়ার মতো আঘাতপ্রাপ্ত হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৬৬ হাজারের বেশি নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় ২৫ শতাংশ শিশু বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

স্নায়ু পুনর্বাসন এবং অ্যালগোলজি বিশেষজ্ঞ ডা. খামিস এলেসি আল জাজিরাকে বলেন, ‘যেসব শিশু তাদের অঙ্গ হারিয়েছে তারা মানসিক আঘাতে ভুগছে। এটি তাদের জন্য খুব খারাপ আঘাত, যা তাদের মস্তিষ্কে সারা জীবন ধরে থাকবে।’

আরও পড়ুন: ট্রাম্পের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিম দেশগুলোর নয়: পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, ‘বাবা-মা তাদের আহত বাচ্চাদের বহন করতে এবং তাদের জীবন বাঁচাতে ১০ কিলোমিটার (৬ মাইল) হেঁটে যেতে বাধ্য হওয়ার ঘটনাগুলো গাজার পরিস্থিতির আরও ভয়াবহতা প্রমাণ করে।’

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে উপত্যকায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৮৮ জনে।

সূত্র: আল জাজিরা

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

গাজা যুদ্ধে অঙ্গ হারিয়েছে ৫ হাজারের বেশি ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫