ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করল ইসরায়েল

গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় (অপারেশনাল) প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনী-আইডিএফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেয়ার পরই আইডিএফের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে।

সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে, তারা হামাসের সঙ্গে জিম্মি-যুদ্ধবিরতি সমঝোতা চুক্তির অংশ হিসেবে গাজা ভূখণ্ড থেকে আংশিকভাবে সরিয়ে নিতে সেনা সদস্যদের প্রস্তুতি শুরু করেছে।

আইডিএফ টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাজনৈতিক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এবং পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে, আইডিএফ চুক্তি বাস্তবায়নের জন্য অপারেশনাল প্রস্তুতি শুরু করেছে।’ প্রস্তুতির অংশ হিসেবে, সেনাবাহিনী জানিয়েছে-েতারা ‘নিকট ভবিষ্যতে সামঞ্জস্যকৃত মোতায়েন লাইনগুলোতে সেনা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে।’

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

গাজা থেকে সেনা সরিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করল ইসরায়েল

আপডেট সময় ০৩:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫