ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

গাজায় সামরিক অভিযান থামাতে ইসরায়েলের নির্দেশ

ইসরায়েলি সামরিক বাহিনীকে ‘গাজা দখল করার জন্য চালানো অভিযান থামানোর’ নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ইসরায়েলের রাষ্ট্রীয় অর্থায়নে এবং সেনাবাহিনী পরিচালিত ‘আর্মি রেডিও’ এ খবর প্রচার করেছে।

শনিবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার প্রস্তাবে হামাস আংশিকভাবে রাজি হওয়ার পর এই সিদ্ধান্ত আসে।

আর্মি রেডিওর সাংবাদিক ডরোন কাদোস জানান, রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামিয়ে কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে বলেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, এর বাস্তবিক অর্থ হলো: গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, হামাস সব জিম্মিকে ছেড়ে দিতে রাজি হওয়ার পর ইসরায়েলও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রথম ধাপের তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। সময়সীমার কয়েক ঘণ্টা আগে হামাস এক বিবৃতিতে আংশিক সম্মতি জানায়। তারা জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হলেও কিছু শর্ত নিয়ে আরও আলোচনার দাবি করেছে।

ট্রাম্প হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, সংগঠনটি স্থায়ী শান্তির পথে এগোচ্ছে।

এর আগে হোয়াইট হাউস প্রকাশিত পরিকল্পনায় গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি ফেরত দেওয়া এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়। এর বিনিময়ে ইসরায়েলও গাজার শত শত বন্দিকে মুক্তি দেবে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

গাজায় সামরিক অভিযান থামাতে ইসরায়েলের নির্দেশ

আপডেট সময় ০১:২২:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫