ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু পদত্যাগ করেছেন। সোমবার সকালে লেকর্নু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এলিসি প্রাসাদ এই ঘোষণা দেয়। খবর বিবিসির।
আগের সরকারের পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এর মাত্র ২৬ দিন পরেই পদত্যাগ করলেন এই নেতা। এর একদিন আগে মন্ত্রিসভা ঘোষণা করা হয়। তবে জাতীয় পরিষদের বিভিন্ন দল লেকর্নুর মন্ত্রিসভার গঠনের তীব্র সমালোচনা করে। এরপরেই পদত্যাগের বিষয়টি সামনে এলো।
এদিকে দেশটিতে বেশ কয়েকটি দল এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। কিছু কিছু দল ম্যাক্রোঁর পদত্যাগেরও আহ্বান জানিয়েছে। তবে প্রেসিডেন্ট সবসময় বলে আসছেন,২০২৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।
আর্ন্তজাতিক ডেস্ক 















