ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

আসামে ভূমিকম্প অনুভূত

বাংলাদেশের সীমান্তবর্তী দেশ ভারতের রাজ্য আসামের তেজপুর জেলায় মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা ৫৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি মৃদু মাত্রায় হলেও বাসিন্দাদের মধ্যে কিছুক্ষণের জন্য আতঙ্ক সৃষ্টি করে। জানিয়েছে দেশটির ভূমিকম্পবিষয়ক জাতীয় সংস্থা (এনসিএস)।

এর আগে চলতি বছর ১২ ফেব্রুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠে আসাম রাজ্য। স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে রাজ্যের নগাঁও জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক শূন্য। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য নিশ্চিত করে।

ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে, চলতি মাসের শুরুর দিকে মনিপুরের উখরুল এলাকায় একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সিরিয়া ও তুরস্ক যখন বিধ্বস্ত তখন ভারত থেকে এ ধরনের খবর পাওয়া যায়। ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্প আঘাত হনে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

আসামে ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ০৪:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩