ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ শনিবার (১৪ জুন) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত অনিক উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, নিহত অনিক অ্যাম্বুলেন্স চালকের সহকারী ছিলেন। তবে দুর্ঘটনার সময় মূল চালক ঘুমিয়ে থাকায় অনিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাসির উদ্দিন জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী অ্যাম্বুলেন্সটির সামনের চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই অনিক মারা যান। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও ট্রলির চালকসহ তিনজন আহত হয়েছেন। তবে অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিল না।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ট্রলির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

আপডেট সময় ০৩:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫