ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
বৈষম্যবিরোধী আন্দোলনের দুই বছর

কুষ্টিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের স্বজনদের আর্তনাদ থামেনি আজো

“কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের এক দফা আন্দোলন। আগস্টের শুরু থেকে উত্তাল হয়ে ওঠে কুষ্টিয়ার রাজপথ। ৫আগস্ট পুলিশের বুলেট উপেক্ষা করে বুকচিতিয়ে হাজারো ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেদিন পুলিশের বুলেটে প্রাণ হারান এক কিশোরসহ অন্তত ৮জন। ঘটনা দুই বছর পেরিয়ে গেলেও নিহতের পরিবারের স্বজনদের আর্তনাদ থামেনি আজো।”

কোটা বিরোধী আন্দোল দিয়ে শুরু,পরে হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনে স্বোচ্চার হয়ে ওঠেন কুষ্টিয়ার হাজারো ছাত্র-জনতা। ২০২৪ সালের ১৭ আগস্ট কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা মোড় থেকে আন্দোলনের সূচনা হলেও ৫ আগস্ট গোটা শহর হয়ে ওঠে রণক্ষেত্র। বিশেষ করে সেদিন বিকেল ৩টার পর থেকে নিরীহ ছাত্র-জনতার ওপর চড়াও হয় পুলিশ ও বিজিবি সদস্যরা। তাদের গুলিতে নিহত হন এক কিশোরসহ অন্তত ৮জন। আহত হন সহ¯্রাধিক ছাত্র-জনতা। বিক্ষুব্ধ ছাত্র-জনতা জ¦ালিয়ে দেয় কুষ্টিয়া মডেল থানা, লুট হয় বিপুল আগ্নেয়াস্ত্র।

৫আগস্ট, সেদিন দুপুর ১টার কিছু সময় পর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান কুষ্টিয়া সদর উপজেলার হাটোশ-হরিপুর গ্রামের দিনমজুর আশরাফুল ইসলাম। স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। দুপুর ১টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে যখন পুলিশ-ছাত্র-জনতার তুমুল সংঘর্ষ চলছিল তখন পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম আশরাফুলের মৃত্যুতে দিশেহারা পরিবার। এককালিন ২০ লাখ টাকা আর ভাতায় স্ত্রী-দুই অবুঝ সন্তান আর মায়ের সংসার কোনমতে চললেও আশরাফুলের অনুপস্থিতি তাদের কঠিন বাস্তবতায় নিয়ে গেছে গোটা পরিবারকে।

একই এলাকার সুরুজ আলী বাবু পেশায় স্বর্ণশিল্পী। ৫আগস্টের আন্দোলনে তিনিও পুলিশের গুলিতে প্রাণ হারান। সেদিন সকাল ১০টায় বাড়ি থেকে বের হলে বিকেল ৩টার দিকে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। প্রিয়জন হারানো সেদিনের সেই দু:সহ স্মৃতি আজো তাড়িত করে বাবুর পরিবারকে।

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে একে একে ৮টি তরতাজা প্রাণ কেড়ে নিলেও আহত হন অন্তত সহ¯্রাধিক ছাত্র-জনতা। শরীরের শত স্পিøন্টার নিয়ে আজো দু:সহ সময় কাটছে তাদের।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বৈষম্যবিরোধী আন্দোলনের দুই বছর

কুষ্টিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের স্বজনদের আর্তনাদ থামেনি আজো

আপডেট সময় ০৫:০৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬