ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে এক রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে দুজন এবং রাত সোয়া ১১টায় সদর থানাধীন তিন সড়ক এলাকায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে সদর মেট্রো থানাধীন ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী দুই যুবক।

খবর পেয়ে পুলিশ তাদের মৃতদেহ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে, রাত সোয়া ১১টার দিকে লক্ষ্মীপুরা তিন সড়ক এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সদর থানার সহকারী উপ-সহকারী পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫