ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু 

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ এলাকায় খুলনা হতে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মিজানুর রহমান উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের মৃত কোমর উদ্দিন বিশ্বাসের ছেলে। 

এসআই সাইফুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি মানুষিক রোগী ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু 

আপডেট সময় ০৩:১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫