ঢাকা অফিস ॥ তাইওয়ানের দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে অগ্নিকা-ে ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বৃহস্পতিবার পিংটং কাউন্টির হাসপাতালে এই আগুন লাগে। ওই সময় টাইফুন ক্র্যাথন কাছের কাউন্টি কাওশিউংয়ে আঘাত হেনেছিল। ফলে ভেজা ও ঝড়ো আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজ করা দুরূহ হয়ে ওঠে বলে জানানো হয়েছে একটি খবরে। তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে তা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। কয়েকটি খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকা-ের সময় একটি হাসপাতাল ভবন থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। প্রায় ৩০০ রোগীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কেউ কেউ কাছের বাণিজ্যিক প্রতিষ্ঠানে আশ্রয় নেয়। কাছাকাছি একটি সামরিক ঘাঁটির সেনারা দমকল বাহিনীর সঙ্গে যৌথভাবে আগুন নেভাতে সহায়তা করে।
টপ নিউজ :
তাইওয়ানে হাসপাতালে আগুন, নিহত ৯
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১০:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
- 108
জনপ্রিয় সংবাদ
















