ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

ঢাকা অফিস ॥ লেবাননে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর আহ্বান জানানো ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, “উত্তরে কোনও যুদ্ধবিরতি হবে না।” তিনি বলেন, “আমরা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাব। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনা এবং জয় না পাওয়া পর্যন্ত লড়াই করব।” বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিল প্রভাবশালী সাতটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছিল, “অবিলম্বে এই সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকারসহ সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা।” লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও আশা করেছিলেন শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছা সম্ভব হবে। কিন্তু এখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন তাতে সমস্যার আশু কোনও সমাধানের সম্ভাবনা নস্যাৎ হয়েছে। বিশ্ব নেতারা গাজা যুদ্ধের পাশাপাশি লেবানন-হিজবুল্লাহ সংঘাত দ্রুত বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রায় ২ দশকের মধ্যে এই সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে প্রচ- লড়াই দুই দেশের সীমান্তে ইসরায়েলের নতুন স্থল অভিযান শুরুর আশঙ্কা সৃষ্টি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘে ভাষণ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন। তিনি এখনও লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি করার প্রস্তাবে কোনও সাড়া দেননি। তবে তিনি সেনাবাহিনীকে লড়ে যাওয়ার নির্দেশ দিয়ে রেখেছেন। ওদিকে, ইসরায়েল সরকারে কট্টরপন্থিরা বলছে, তাদের উচিত যে কোনও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা এবং হিজবুল্লাহ আত্মসমর্পণ না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া। নিউ ইয়র্ক নগরীর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রায় তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউ ইয়র্ক নগরীর মেয়র নির্বাচিত হয়েছিলেন এরিক অ্যাডামস।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

আপডেট সময় ০৭:৩২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪