ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

গাজায় শিশুদের জাতিসংঘ পোলিও টিকাদান কার্যক্রম শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 83

ঢাকা অফিস ॥ গাজায় শুরু হয়েছে পোলিও টিকাদান কার্যক্রম। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের সমন্বয়ে জাতিসংঘ রোবার গাজার ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া শুরু করেছে। ইসরায়েল ও হামাস তাদের ১১ মাসের যুদ্ধে সংক্ষিপ্ত বিরতি দিতে সম্মত হওয়ার পর এ কার্যক্রম শুরু হল। ২৫ বছরের মধ্যে গাজায় প্রথম পোলিও শনাক্ত হওয়ার পর এ টিকা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, রোগটি মোকাবেলায় ব্যবস্থা নেওয়া না হলে পোলিওর আঞ্চলিক প্রাদুর্ভাব দেখা দিতে পারে। রয়টার্স জানায়, রোববার শুধু মধ্য গাজার বিভিন্ন এলাকায় এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সামনে অন্যান্য এলাকায়ও টিকা দেওয়া শুরু হবে। টিকাদান কর্মসূচির জন্য টানা তিন দিন অন্তত আট ঘণ্টা যুদ্ধবিরতি থাকবে। তবে ডব্লিউএইচও জানিয়েছে, এই বিরতি চতুর্থ দিন পর্যন্ত বাড়ানোর প্রয়োজন পড়তে পারে। ডব্লিউএইচও কর্মকর্তারা বলছেন, প্রচারাভিযান সফল করতে কমপক্ষে ৯০ শতাংশ শিশুকে চার সপ্তাহের মধ্যে দু’বার টিকা দেওয়া দরকার। কিন্তু গাজায় এই বিশাল কর্মসূচি চালানো বেশ কঠিন হবে। কারণ যুদ্ধে প্রায় ধূলিসাৎ অঞ্চলটি। শিশুরা পোলিও রোগের ব্যাপারে সচেতন না হওয়ায় তারা খুব অবাধে চলাফেরা করছে। ফলে এই মারাত্মক সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুব বেশি। তাই ঝুঁকি কমাতে গাজা এবং ইসরায়েলের প্রতিটি শিশুকে অবশ্রই টিকা দেওয়া উচিত। ইসরায়েল এই টিকাদান কর্মসূচির মধ্যেও গাজার বিভিন্ন এলাকায় হামাস নেতৃত্বাধীন জঙ্গিদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা মিশর সীমান্তের কাছে রাফায় বেশ কয়েকটি বাড়িঘর উড়িয়ে দিয়েছে এবং উত্তর গাজা সিটির শহরতলী জেইতুনে ট্যাংক মোতায়েন রেখেছে। রোববার ইসরায়েল দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গ থেকে ছয় জিম্মির লাশ উদ্ধার করে। সেখানে ইসরায়েলি সেনারা তাদের কাছে পৌঁছানোর কিছুক্ষণ আগে তাদের হত্যা করা হয়েছিল বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস জঙ্গিরা হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা ও ২৫০ জনেরও বেশি লোককে জিম্মি করার পর এই যুদ্ধ শুরু হয়। এরপর থেকে গাজায় অন্তত ৪০ হাজার ৬৯১ ফিলিস্তিনি নিহত ও ৯৪ হাজার ৬০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

গাজায় শিশুদের জাতিসংঘ পোলিও টিকাদান কার্যক্রম শুরু

আপডেট সময় ০১:১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪