ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শনিবার (১৮ জুলাই) ভোরে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ)।

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আফাদ জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫.৫৯ কিলোমিটার (৯.৬৯ মাইল)।

ভূমিকম্পের তীব্র কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়।

আফাদ আরও জানায়, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম দেশটির সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আমরা আসা সবগুলো প্রতিবেদন গভীরভাবে খতিয়ে দেখছি।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল তুরস্ক

আপডেট সময় ০১:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬