থাইল্যান্ডে একটি চলন্ত ট্রেনের ওপর পড়ে গেছে নির্মাণ কাজে ব্যবহৃত এক ক্রেন। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকালেব্যাংকক শহরের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলেজানিয়েছে সংবাদ মাধ্যমবিবিসি।
প্রতিবেদন বলছে, দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭৯ জন। তাদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটিতে ১৯৫ জনের মতো যাত্রী ছিলেন। তবে প্রকৃত সংখ্যা ভিন্ন হতে পারে।
থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিটপ্রাকর্ণ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ এবং ব্যাপক তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
আর্ন্তজাতিক ডেস্ক 















