ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের প্রবৃদ্ধি ও উন্নয়নে তার আজীবন অবদান একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।’

শেহবাজ শরিফ আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। এই শোকের মুহূর্তে তার সরকার ও পাকিস্তানের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি বলেন, ‘এ কঠিন সময়ে তার পরিবার, স্বজন ও বাংলাদেশের মানুষের প্রতি পাকিস্তানের মানুষের সহমর্মিতা ও প্রার্থনা রইল। আল্লাহ তায়ালা যেন তার আত্মাকে শান্তি দান করেন।’

এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিও। এক্সে দেয়া এক শোকবার্তায় তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।

বেগম জিয়ার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান পাকিস্তানের রাষ্ট্রপতি এবং তার আত্মার শান্তি কামনা করেন। জারদারি বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।’

এছাড়া খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বার্তা

আপডেট সময় ০১:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫