ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ভারতে দুই শতাধিক আরোহীসহ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ভারতের গুজরাটে একটি আবাসিক এলকায় দুই শতাধিক যাত্রীসহ একটি বিমান বিধ্বস্তহয়েছে। এ ঘটনার পর পরই ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিমান বিধ্বস্ত হয়। সেখানে বিধ্বস্ত অংশগুলো থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের দাবি, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটিতে ২৪২ জন যাত্রী ছিলেন। অন্যদিকে এনডিটিভি বলছে, বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। তবে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাটি উড্ডয়নের সময় ঘটে এবং বিমানটি এয়ার ইন্ডিয়ার ছিল বলে জানা গেছে।

তবে বিমানটি আসলেই এয়ার ইন্ডিয়ার কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। দুর্ঘটনার পর জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে ছুটে যায়, যার মধ্যে সাতটি দমকলের ইঞ্জিনও রয়েছে।

এনডিটিভি জানিয়েছে, কর্মকর্তারা এখনও বিমানের ধরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে।

কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশ এলাকা থেকে যানবাহন সরিয়ে নিয়েছে। কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করতে পারেনি যে এটি যাত্রীবাহী নাকি পণ্যবাহী বিমান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ভারতে দুই শতাধিক আরোহীসহ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আপডেট সময় ০৩:২৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫