ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

দক্ষিণ কোরিয়ায় উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, নিহত ৪

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি টহল বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা চার আরোহীর সবাই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় ১টা ৪৩ মিনিটে নৌবাহিনীর পি-৩ প্যাট্রোল বিমানটি দক্ষিণ -পূর্বাঞ্চলীয় শহর পোহাং থেকে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। এসময় বিমানে থাকা চার ক্রু নিহত হন। তাদের উদ্ধারের প্রক্রিয়া চলছে। এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর স্থলভাগে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমান বিধ্বস্তের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার তদন্তে নৌবাহিনী একটি টাস্ক ফোন গঠন করেছে। এছাড়া নৌবাহিনীর বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন-অবতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

পোহাংয়ের জরুরি সেবা বিষয়ক কার্যালয় বলেছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বিমান পাহাড়ি এলাকার ভবনের কাছে বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়ে উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়। বিধ্বস্তের পরপরই নৌবাহিনীর ওই বিমানে আগুন ধরে যায়।

গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ১৮১ আরোহীর মধ্যে দুইজন ছাড়া বাকি সবাই মারা যান। ওই বিমান দুর্ঘটনা ছিল দক্ষিণ কোরিয়ার বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাগুলোর মধ্যে অন্যতম।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

দক্ষিণ কোরিয়ায় উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, নিহত ৪

আপডেট সময় ০২:৩৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫