নিজ সংবাদ ॥ প্রতারণাসহ পৃথক দু’টি মামলায় ২৪ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আনিছুর রহমান ওরফে রিপন (৪৫)কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানী(সিপিসি) মেহেরপুর ক্যাম্প। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি মেহেরপুরের ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হকের নেতৃত্বে র্যাবের একটি টিম কুষ্টিয়া শহরের কাঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আনিছুর রহমান ওরফে রিপন মেহেরপুর শহরের ১ নং ওয়ার্ড হোটেল বাজার এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। র্যাব-১২, সিপিসি মেহেরপুর ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আনিছুর রহমান ওরফে রিপনের নামে সিআর মামলা নং ৪২৫/২০২০ (মেহেরপুর) এসসি ৪৩/২১, ও সিআর মামলা নং ৮৭/২০২০ (মেহেরপুর) জিআর মামলা নং ১৭৯/২১ ইং। আদালতের বিজ্ঞ বিচারক সিআর (মেহেরপুর) নং ৪২৫/২০২০, এসসি নং ৪৩/২১ মামলায় এক বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০ লাখ টাকা অর্থদন্ড এবং সিআর (মেহেরপুর) নং ৮৭/২০২০ এ মামলায় এক বছর ৪ মাস সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। সে সময় আসামি আসামী আনিছুর রহমান ওরফে রিপন আদালতের অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই সাজা পরোয়ানাভূক্ত হয়ে সে পলাতক জীবন যাপন করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী আনিছুর রহমান ওরফে রিপনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
টপ নিউজ :
মেহেরপুরের সাজাপ্রাপ্ত আসামি কুষ্টিয়ায় গ্রেফতার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১০:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
- 78
জনপ্রিয় সংবাদ

















