ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার সেল, বিজিবির প্রতিবাদ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেলে ভারতীয় মর্টারসেল। শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি সীমের জমিতে মর্টার সেলটি পাওয়া যায়। স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে বিজি লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দুরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার সীমের জমিতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে বিজিবে খবর দেয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। কৃষক নাজু হোসেন বলেন, আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোন কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সেসময় তেমন গুরুত্ব দিই নি। কিন্তু আজ সকালে মাঠে গিয়ে মর্টার সেল দেখতে পাই। আমার তো খুব আতংকে আছি। এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান। মর্টার সেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাজে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ করতে অস্বীকার করেছে। তবে আগামীকাল পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার সেল নিস্ক্রিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার সেল, বিজিবির প্রতিবাদ

আপডেট সময় ০১:১৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪