ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

জীবননগর অসুস্থ্য ভাগিনাকে দেখতে এসে লাশ হলেন খোদেজা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • 94

জীবননগর প্রতিনিধি  ॥ অসুস্থ্য ভাগিনাকে দেখতে এসে লাশ হলেন খোদেজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ। ভাগিনার বাড়ির ধানঝাড়াই মেশিনের ফ্যানে কাপড় জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সুবলপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত খোদেজা খাতুন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলদিয়া গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী। জীবননগর পৌরসভার সুবলপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আপিল মাহমুদ জানান, সুবলপুর গ্রামের রনক আলীর ছেলে আশাদুল ইসলাম (৩০) খোদেজা খাতুনের ভাগিনা। আসাদুল ইসলাম বেশকিছু দিন থেকে অসুস্থ্য। অসুস্থ্য আশাদুলকে দেখতে খোদেজা ৩ দিন আগে সুবলপুর গ্রামে আসেন। বৃহস্পতিবার সকাল হতে আশাদুলের পিতা রনক আলী বাড়িতে ধানঝাড়া মেশিন দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। বেলা ১১ টার দিকে অসাবধনতাবশতঃ খোদেজা খাতুন ধানঝাড়াই মেশিনের ফ্যানের কাছে  গেলে তাতে তার শরীরের শাড়ী কাপড় জড়িয়ে যায়। এসময় ফ্যানের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ফ্যানের আঘাতে মৃত্যু হওয়া খোদেজা খাতুনের শরীরের একপাশ ছিন্নভিন্ন হয়ে গেছে বলে আপিল মাহমুদ নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জীবননগর থানায় একাধিক বার মোবাইল করা হলে ফোন রিসিভ না করায় পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

জীবননগর অসুস্থ্য ভাগিনাকে দেখতে এসে লাশ হলেন খোদেজা

আপডেট সময় ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪