ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ নেত্রী রুপা খাতুনকে অস্ত্রসহ আটক করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি অবৈধ ইয়ারগান, একাধিক পাসপোর্ট ও জমি বিক্রির নগদ সাড়ে ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা শহরের তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।  চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদের জানালে ঘটনাস্থলে যাই। এ সময় তাঁর কাছে একটি ইয়ারগান, একটি হাঁসুয়া, একটি বড় বঁটি, কয়েকটি পাসপোর্ট ও ছয়টি খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।’ ওসি খালেদুর রহমান আরও বলেন, রুপার কাছ থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা খাতুন জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রির। জমি বিক্রির প্রয়োজনীয় প্রমাণ দেখানোর কারণে টাকাগুলো ফেরত দেওয়া হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখা এবং মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে মামলার প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোরও তদন্ত করা হচ্ছে।  প্রসঙ্গত, রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিয়ে করে প্রতারণাসহ নানা অভিযোগে চুয়াডাঙ্গার স্থানীয় একটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে প্রশাসন অভিযান চালায়।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ মহিলা লীগ নেত্রী রুপা আটক

আপডেট সময় ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪