ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়া লেখক ফোরামের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 47.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বৃহত্তর কুষ্টিয়ার সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বিকশিত করার লক্ষ্যে শুক্রবার বিকেলে শহরের বেসরকারি সংস্থা ‘ফেয়ার’ মিলনায়তনে কবি ও গল্পকার মুনশী সাঈদের সভাপতিত্বে কুষ্টিয়া লেখক ফোরামের ১০৫তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অতঃপর সভাপতি মাসিক সাহিত্য আসরে উপস্থিত হওয়ায় সকল কবি সাহিত্যিকগণকে প্রাণঢালা অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান, আলোচনা, আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশগ্রহণ করেন অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, আব্দুল্লাহ সাঈদ, মোহিত চন্দ গোবিন্দ, সুলতানা রেবেকা নাসরীন, আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক ও জসীমউল্লাহ আল হামিদ সহ আরো অনেকে। সাহিত্য আসরের সমাপ্তিঅংশে উপস্থিত সকল সুধীবৃন্দের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি কুষ্টিয়া লেখক ফোরামের উত্তরোত্তর উন্নতি কামনায় জ্ঞানগর্ভ বক্তব্য পেশ করেন। তিনি বলেন যে, ২০১২ সালের নভেম্বর মাসে কুষ্টিয়া লেখক ফোরাম জন্ম লগ্ন থেকে এ যাবত সফলভাবে অদ্যকার আসরসহ ১০৫ টি সাহিত্য আসরের আয়োজন করতে পেরেছে। যা সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার জন্য একটি বিরল উদাহরণ। অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা এবং সৃজনশীল সাহিত্য কর্মী হিসেবে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধিশালী করার লক্ষ্যে, কুষ্টিয়ার সকল সাহিত্য প্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার জন্য সভাপতি উদাত্ত আহ্বান জানান। আসরটি সঞ্চালনা করেন কুষ্টিয়া লেখক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও কবি আব্দুল্লাহ সাঈদ। সংবাদ বিজ্ঞপ্তি

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়া লেখক ফোরামের মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪