নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার সময় কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন নিমতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার মিরপুর থানার মামলা নং-১১, তারিখ ২৭ আগষ্ট ২০২৪, ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪৩৫/৪৩৬/৩৮০/৫০৬/৩৫৪/৪২৭/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ এর মিরপুর উপজেলার দারুস সালাম অনলাইন মডেল স্কুলে অগ্নিসংযোগ ও প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় ১নং আসামি মোঃ নুরুল মাষ্টার(৫৫), পিতা-মৃত রুস্তম মালিথা, ২নং আসামি ইমতিয়াজ ইসলাম জীবন(৩৪), পিতা-মোঃ নুরুল মাষ্টার, উভয় সাং-নওদাপাড়া, ৫নং আসামি মোঃ আলম(৫৫), ৭নং আসামি মোঃ শফিকুল ইসলাম (বাবুল মাষ্টার) (৪০), উভয় পিতা-আব্দুল মান্নান, সাং-নিমতলা, ১০নং আসামি মোঃ আরাফ মাষ্টার(৫০), পিতা-লুৎফর মন্ডল, সাং-নওদাপাড়া, সর্বথানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
টপ নিউজ :
স্কুলে অগ্নিসংযোগ ও প্রধান শিক্ষককে হত্যা চেষ্টা মামলায়
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৫ পলাতক আসামি গ্রেফতার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:১৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- 99
জনপ্রিয় সংবাদ

















