ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ম্যাকাওয়ের জালে ৭ গোল দিলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ॥ আগের ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে জয়ে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শুক্রবার কম্বোডিয়ার নমপেনে তারা দ্বিতীয় জয়টি তুলে নিলো ম্যাকাওকে ৭-০ গোলে উড়িয়ে। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের এই ম্যাচে ম্যাকাওকে একাই ধসিয়ে দিয়েছেন ফয়সাল। করেছেন ৪ গোল। ৪০ মিনিটে ফয়সালের কল্যাণে গোলের খাতা খোলে বাংলাদেশ। তিনি বাকি ৩ গোল করেছেন ৭৮, ৮১ ও ৮৩ মিনিটে। এছাড়া দুইটি গোল করেন মানিক। বাকি এক গোল করেন রিফাত। এই জয়ে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে টিকে থাকলো বাংলাদেশ। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল আগামী বছর চূড়ান্ত পর্বে খেলবে। কম্বোডিয়ায় বাছাইপর্বে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক কম্বোডিয়ার কাছে হেরেছিল বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ম্যাকাওয়ের জালে ৭ গোল দিলো বাংলাদেশ

আপডেট সময় ১২:২০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪