ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ডিসেম্বরেই কি ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার

ব্রাজিলিয়ান তারকা নেইমার জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসে সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হওয়ার পর কী করবেন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। এমনকি ২০২৭ সালে ফুটবল থেকে অবসর নেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

সোমবার (৩ আগস্ট) রাতে সাও পাওলোতে নেইমার জুনিয়র ইনস্টিটিউটের নিলাম অনুষ্ঠানে যোগ দিতে এসে নিজের ইউটিউব চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি জানি না আর কতদিন খেলব। এখনই থেমে যাওয়ার কোনো পরিকল্পনা নেই, আবার কতদিন খেলতে পারব সেটাও বলতে পারছি না। সান্তোসের সঙ্গে আমার চুক্তি ডিসেম্বর পর্যন্ত। আমি চুক্তির পুরো সময়টা সম্মানের সঙ্গে পালন করতে চাই এবং সান্তোসের জার্সির মর্যাদা রক্ষা করতে চাই। এরপর সিদ্ধান্ত নেব; সান্তোসেই থাকব, অন্য কোথাও যাব, ফুটবল ছেড়ে দেব, নাকি খেলা চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, আমি এখনও জানি না কী করব। ডিসেম্বর পর্যন্ত এখনও অনেক সময় বাকি। আপাতত ম্যাচ ধরে ধরে এগোতে চাই। শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।’

মঙ্গলবার সকালে নেইমার বেলেমের উদ্দেশে রওনা দেবেন, যেখানে কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে সান্তোসের মুখোমুখি হবে রেমো। প্রথম লেগে ভিলা বেলমিরো স্টেডিয়ামে গোলশূন্য ড্র হওয়ায়, কোয়ার্টার ফাইনালে উঠতে সান্তোসের জয়ের বিকল্প নেই। ম্যাচটি ব্রাজিল সময় রাত ৯টা ৩০ মিনিটে মাঙ্গেইরাঁও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নিজের খেলা নিয়ে নেইমার বলেন, ‘অবশ্যই আমি খেলব। আমি শতভাগ ফিট এবং কোচের জন্য প্রস্তুত। সান্তোসে এমন অবস্থা যে, খেলোয়াড় জানার আগেই সব খবর বাইরে চলে যায়। সাংবাদিকরা আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। আশা করছি, সুযোগ পেলে দলকে সাহায্য করতে পারব এবং পেইশাওকে জয় এনে দিতে পারব।’

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ডিসেম্বরেই কি ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার

আপডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬