ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বুলবুল, পদত্যাগ করবেন ফারুক আহমেদ

বিসিবির নতুন সভাপতি হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতোমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। দু’দিনের মধ্যে চূড়ান্ত হবে সব। তবে আপাতত অক্টোবরের নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন আইসিসির এ কর্মকর্তা। এর মাঝেই পদত্যাগের সম্ভাবনা প্রবল ফারুক আহমেদের।

বছর পেরুনোর আগেই আস্থা হারালেন ফারুক আহমেদ। একের পর এক বিতর্কে বিব্রত, বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার (২৮ মে) রাতে বিসিবি সভাপতিকে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। সেখানেই ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। জানিয়ে দেয়া হয়, তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয়।

দায়িত্ব নেবার পর থেকেই সমালোচনায় বিদ্ধ ফারুক আহমেদ। বিপিএলে রাজশাহী ও চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরম্যান্স, অন্য বোর্ড কর্তাদের সঙ্গে বাজে আচরণসহ বহু অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে। অথচ ৫ আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনিত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়েছিল।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বুলবুল, পদত্যাগ করবেন ফারুক আহমেদ

আপডেট সময় ০৩:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫