ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বাটলারের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছেই

ক্রীড়া প্রতিবেদক ॥ ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে জস বাটলারের প্রত্যাবর্তন অন্তত তিন ম্যাচের জন্য পিছিয়ে গেছে। পায়ের পেছনের পেশির চোটের কারণে দলের বাইরে তিনি। উন্নতি না হওয়ায় আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান সফরের দল থেকে ছিটকে গেছেন এ ব্যাটার। ৩৪ বছর বয়সী বাটলার গত ৪ মাস ধরে চোটে ভুগছেন। টি-২০ বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বাদ পড়ার পর থেকে আর কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। গায়ানায় বিশ্বকাপের সেমিফাইনালের সেই ম্যাচে ভারতের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। পায়ের পেছনের পেশির চোটের কারণে বাটলার এই মৌসুমের হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালের পক্ষে একটি ম্যাচও খেলতে পারেননি। এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজেও দলে ছিলেন না তিনি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বাটলারের পুনর্বাসন কিছুটা ধীর গতিতে হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না। তাই তিনি সরাসরি বার্বাডোজে উড়ে যাবেন এবং পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেবেন। আগামী ৯ নভেম্বর এই টি-২০ সিরিজ মাঠে গড়াবে। বাটলারের অবর্তমানে লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডের ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন। এবারই প্রথম লিভিংস্টোন জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যারি ব্রুক দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বাটলারের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছেই

আপডেট সময় ০২:০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪