ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

বাংলা শেখার চেষ্টা করছেন হামজা

ক্রীড়া প্রতিবেদক ॥ হামজা চৌধুরীকে বাংলাদেশের জার্সিতে দেখতে গোটা দেশের ফুটবল সমর্থকবৃন্দ মুখিয়ে আছে। লাল-সবুজ জার্সি গায়ে দেওয়ার অপেক্ষায় রয়েছেন লেস্টার সিটি এই ফুটবলার নিজেও। বাংলাদেশের হয়ে খেলতে সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। এমনকি শিখছেন বাংলা ভাষাও। সম্প্রতি দেশের একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হামজা। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে খেলা নিয়ে নিজের পরিকল্পনার কথাও বলেছেন লেস্টার সিটিতে খেলা এই ডিফেন্ডার। বাংলাদেশের ফুটবল ঘিরে ব্যক্তিগত কোনো আশা বা পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে হামজা বলেন, ‘এখনো জানি না আমাকে কী করতে হবে। আগে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ হোক, এরপর না হয় চিন্তা করব। আপাতত তাদের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছি।’ লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা হামজা বলেন, ?‘বাংলাদেশের মানুষ চান, আমি সেখানে খেলি। তারা আমাকে অনেক ভালোবাসেন। আমিও বাংলাদেশকে ভালোবাসি। এ কারণে সিদ্ধান্ত নিই, তাদের হয়ে খেলব। মা-বাবাও অপেক্ষায় আছেন। তারা চান, আমি যেন বাংলাদেশের হয়ে মাঠে নামি। তারা এটা (বাংলাদেশের হয়ে খেলা) দেখতে পারলে অনেক খুশি হবেন।’ বাংলাদেশের মানুষের সঙ্গে মিশে যেতে ভাষাটা রপ্ত করার চেষ্টা করছেন এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার। তিনি বলেন, ?‘বাংলা ভাষা একটু একটু পারি। আগে তেমন পারতাম না। বাবা আমাকে কিছুটা শিখিয়েছেন। মাঝেমধ্যে গুগলের সহায়তাও নিই। এভাবে বাংলা শেখার চেষ্টা করছি।’

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

বাংলা শেখার চেষ্টা করছেন হামজা

আপডেট সময় ০৮:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪