ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

প্রথম দিন কী করলেন সিমন্স

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • 202

ক্রীড়া প্রতিবেদক ॥ বাংলাদেশের মাটিতে পা রেখেছেন সকালে। এর একদিন আগেই হেড কোচ হিসেবে ঘোষণা হয় তার নাম। হাতে খুব বেশি সময় নেই, তাই যেন একটুও অপচয় করতে চাইলেন না ফিল সিমন্স।  দুপুর গড়ানোর আগেই তিনি হাজির মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সকাল থেকে এখানে অনুশীলন করছিলেন টেস্ট দলের কয়েকজন সদস্য। এর মধ্যে মুশফিকুর রহিম-মুমিনুল হকের মতো অভিজ্ঞরাও ছিলেন।  সিমন্স অবশ্য সরাসরি দলের অনুশীলনে যোগ দেননি। তবে কয়েকজন ক্রিকেটারের সঙ্গেই আলাপ করতে দেখা গেছে তাকে। এর মধ্যে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি অবশ্য এদিন অনুশীলন করেননি।  সিমন্স শুরুতেই কথা বলেন তার কোচিং স্টাফের দুই সদস্যের সঙ্গে। ব্যাটিং কোচ ডেভিড হেম্প ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে। পরিচয় পর্বের পর হয়তো বুঝে নিয়েছেন পরের কাজটা কী হবে তাদের। অনেকটা সময় সিমন্সের সঙ্গে ছিলেন অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাদের সঙ্গে নিয়েই কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের নতুন হেড কোচ।  হাতে খুব বেশি সময় নেই। আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হবে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট দিয়েই শুরু হবে ফিল সিমন্সের নতুন দায়িত্ব। এর আগে প্রস্তুতিটা ঠিকঠাক সেরে নিতে চেয়েছেন সিমন্স।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

প্রথম দিন কী করলেন সিমন্স

আপডেট সময় ১২:২৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪