ঢাকা ০১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

থুতু মেরে ছয় ম্যাচ নিষিদ্ধের পর আবার শাস্তি পেলেন সুয়ারেজ

  • খেলা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • 67

দুর্দশা যেন পিছু ছাড়ছে না লুইস সুয়ারেজের। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে পরাজিত হওয়ার পর রেগেমেগে থুতু নিক্ষেপ করে আরও একটি শাস্তির মুখে পড়েছেন ইন্টার মায়ামির উরুগুইয়ান ফরোয়ার্ড। আগের ছয় ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হলো আরও তিন ম্যাচের নিষেধাজ্ঞা, ফলে সব মিলিয়ে ৯ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ৩৮ বছর বয়সী উরুগুয়ের এই তারকা ফরোয়ার্ড।

ঘটনাটি ঘটে গত সপ্তাহের রোববার, লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরে যাওয়ার পর। ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয় এবং তখনই প্রতিপক্ষ দলের এক কর্মকর্তাকে থুতু মেরে বসেন সুয়ারেজ।

এ ঘটনা পরেই বোঝা যাচ্ছিল, সুয়ারেজের জন্য বড় শাস্তি অপেক্ষা করছে। তাকে প্রথমে লিগস কাপ থেকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে আয়োজক কমিটি। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে মূলত আগামী মৌসুমের লিগস কাপ শুরুর পর।

তবে লিগস কাপ কর্তৃপক্ষ জানিয়েছিল, ওই সিদ্ধান্তের পর এমএলএসও আলাদা সিদ্ধান্ত নিতে পারে যা অবশেষে হয়ে গেল। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ লিগ এমএলএস কর্তৃপক্ষ সুয়ারেজকে আলাদা করে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) শার্লট এফসির বিপক্ষে ম্যাচ থেকে শুরু হবে সুয়ারেজের তিন ম্যাচের নতুন নিষেধাজ্ঞা। এরপর সিয়াটলের বিপক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও ২০ সেপ্টেম্বর ডিসি ইউনাইটেডের বিপক্ষেও সুয়ারেজকে ছাড়াই মাঠে নামতে হবে মায়ামির।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

থুতু মেরে ছয় ম্যাচ নিষিদ্ধের পর আবার শাস্তি পেলেন সুয়ারেজ

আপডেট সময় ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫