ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

এনসিএল টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি

আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের ম্যাচ ম্যাচ ফি বাড়িয়েছে। বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খেলোয়াড়দের ম্যাচ ফি ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে।

আকরাম খান বলেন, আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। প্রতি ম্যাচের জন্য ম্যাচ ফি ২৫ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

আট দলকে নিয়ে আগামী মাসে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আগের মৌসুমের মতো সাতটি বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো টুর্নামেন্টে অংশ নেবে।

গত বছর প্রথমবারের মতো শুরুর পর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে উঠে। কারণ একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পান তরুণ ক্রিকেটাররা।

গত বছর টুর্নামেন্টের একমাত্র ভেন্যু হিসেবে সিলেটে খেলা হয়েছিল। কিন্তু এ বছর টুর্নামেন্টটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এজন্য আসন্ন আসরটি সিলেট, বগুড়া এবং রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

এনসিএল টি-টোয়েন্টিতে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি

আপডেট সময় ০১:৫৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫