ঢাকা ০২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ইনজুরিতে মাঠের বাইরে রদ্রি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • 53

ক্রীড়া প্রতিবেদক ॥ হাঁটুর লিগামেন্টের চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন রদ্রি। এক বিবৃতিতে আজ বিষয়টি জানিয়েছে স্প্যানিশ মিডফিল্ডারের ক্লাব ম্যানচেস্টার সিটি। গত রোববার আর্সেনালের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন রদ্রি। ২১তম মিনিটে কর্নার অঞ্চলে আর্সেনালের থমাস পার্টের সঙ্গে সংঘর্ষ হয় তার। এরপর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। আজ তার সর্বশেষ অবস্থা জানালো সিটি। তবে কবে নাগাদ তিনি সুস্থ হয়ে ফিরবেন, সে ব্যাপারে এখনও কোনো বক্তব্য দেয়নি সিটিজেনরা। তবে কারাবো কাপে ওয়াটফোর্ডকে হারানোর পর সিটি বস পেপ গার্দিওলা জানান, দীর্ঘ সময়ের জন্যই ছিটকে গেছেন রদ্রি। ম্যানচেস্টারে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বিশেষজ্ঞের পরামর্শ নিতে নিজ দেশ স্পেনে গেছেন রদ্রি। ২৮ বছর বয়সী মিডফিল্ডারকে হারানোর হতাশা লুকিয়ে রাখেননি গার্দিওলা। এই কাতালান কোচ জানিয়ে দিয়েছেন, রদ্রির কোনো বিকল্প নেই।  সিটি এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে টানা ৪৮ ম্যাচে অপরাজিত রয়েছে, যার প্রতিটিতেই খেলেছেন রদ্রি। গত মৌসুমে মোট ৫টি ম্যাচ মিস করেছিলেন তিনি। যার মধ্যে ৪টিতেই হেরেছে সিটি। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে রদ্রি খেলেছেন, এমন ৫০টি ম্যাচের মধ্যে মাত্র ১টিতে হেরেছে তার দল।  গত জুলাইয়ে ২০২৪ ইউরোজয়ী স্পেন দলের সদস্য ছিলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন তিনি। এমনকি পরের মাসে ব্যালন ডি’অরের সম্ভাব্য বিজয়ী হিসেবেও তাকে ভাবা হচ্ছে। ফলে তার বিকল্প পাওয়া গার্দিওলার জন্য কঠিনই।  সিটি কোচ অবশ্য রদ্রির বিকল্প খুঁজে পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। কিন্তু রদ্রি নিজেই এক সপ্তাহ আগেই জানিয়েছিলেন, অতিরিক্ত ম্যাচ খেলার চাপে খেলোয়াড়রা ‘ধর্মঘট’ আহ্বান করার কাছাকাছি পৌঁছে গেছেন ফুটবলাররা। গত মৌসুমে সিটি এবং স্পেনের জার্সিতে রদ্রি একাই খেলেছিলেন ৬৩ ম্যাচ। এ মৌসুমেও অনেক ম্যাচ সামনে আছে। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের ম্যাচের সংখ্যাও আগের চেয়ে বেড়েছে। 

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ইনজুরিতে মাঠের বাইরে রদ্রি

আপডেট সময় ১২:০০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪