ক্রীড়া প্রতিবেদক ॥ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন ক্ষেত্রেই ছোঁয়া লেগেছে পরিবর্তনের। ক্রীড়াঙ্গনও এর ব্যতিক্রম নয়। এবার আরামবাগ ক্রীড়া সংঘের নতুন সভাপতি হলেন তাজওয়ার আউয়াল। বদল এসেছে মেরিনার ইয়াংস ক্লাবেও। সেখানে নতুন সভাপতি হয়েছেন সামির কাদের চৌধুরী। শনিবার রাতে আরামবাগ ক্রীড়া সংঘের বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে তাজওয়ার আউয়ালকে সভাপতি ও মো. ইয়াকুব আলীকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ মেয়াদের জন্য ১০ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আংশিক কমিটির সদস্যরা হলেন- সভাপতি তাজওয়ার মোহাম্মদ আউয়াল, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি এজাজ মো. জাহাঙ্গির, মিজানুর রহমান সোহেল, মো. ওমর ফারুক ও কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, যুগ্ম-সম্পাদক বিপ্লব হোসেন মিতু ও হানিফ ভুলু এবং কোষাধ্যক্ষ মো. সালাহ উদ্দিন রতন। তাজওয়ার আউয়াল বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়ালের ছোট ভাই। সামনের বাফুফে নির্বাচনে সভাপতি পদে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাবিথ। এদিকে মেরিনার্সের বা?র্ষিক সাধারণ সভায় সর্বসম্ম?তি?তে নির্বা?চিত হয়ে এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান সা?মির কাদের চৌধুরী বলেন, যেসব আসরে মে?রিনার্স ক্লাব অংশগ্রহণ ক?রে, আগামীতে সেগু?লোতে শি?রোপা জয়ের ল?ক্ষ্যে দল গঠন করা হবে।
টপ নিউজ :
আরামবাগের সভাপতি তাজওয়ার, মেরিনার্সের সামির কাদের
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- 48
জনপ্রিয় সংবাদ
















