ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে আহত সৌদি ফুটবলার আইসিউতে

ক্রীড়া প্রতিবেদক ॥ দুবাইয়ের এক অ্যাপার্টমেন্টে থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন সৌদি আরব জাতীয় দলের ফুটবলার ফাহাদ আল-মুয়াল্লাদ। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে। এক বিবৃতিতে তার ক্লাব আল-শাবাব দুর্ঘটনার ব্যাপারটি নিশ্চিত করেছে। ওই অ্যাপার্টমেন্টের মালিক সৌদি আরবের জার্সিতে ৭৮ ম্যাচ খেলে ১৭ গোল করা আল-মুয়াল্লাদ নিজেই। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী আল-মুয়াল্লাদ দুবাইয়ে অবস্থিত ভবনটির দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। ঘটনার তদন্তে নেমেছে দুবাই পুলিশ। সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল-ইত্তিহাদে ক্যারিয়ার শুরু করা আল-মুয়াল্লাদ ২০২২ সালে আল-শাবাবে যোগ দেন। মাঝে ২০১৮ সালে ধারে স্প্যানিশ ক্লাব লেফান্তের হয়েও খেলেছেন তিনি। একই বছর রাশিয়ায় বসেছিল ফুটবল বিশ্বকাপের আসর। যেখানে সৌদি আরবের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন আল-মুয়াল্লাদ।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে আহত সৌদি ফুটবলার আইসিউতে

আপডেট সময় ০৮:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪