ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
দৌলতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়

বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়নের লক্ষ্যে ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো (হাইব্রিড) ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

৫ ফেব্রুয়ারি, সোমবার বেলা ১১টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ছিলিমপুর মালিপাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দৌলতপুর কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাক্কীর আহমেদ, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সেলিম চৌধুরী ও খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুলমত হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দৌলতপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আলী আহম্মেদসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

২০২৩-২৪ মৌসুম ও অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ বাস্তবায়ন করছে দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

দৌলতপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়

বোরো ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় ১০:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪