ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর

  • ডিপি ডেস্ক
  • আপডেট সময় ১২:০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
  • 55

বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেছে আইএসপিআর। ‘কিছু স্বার্থান্বেষী মহল’ এই অপপ্রচার চালাচ্ছে বলেও সংস্থাটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

স্বার্থান্বেষী মহলের এ–জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে বলেও উল্লেখ করেছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে ও থাকবে।

আইএসপিআর বলেছে, দেশে-বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এই অপপ্রচারের মূল উদ্দেশ্য। সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে।

দেশব্যাপী ক্রম–অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা প্রদানে ২০ জুলাই ভোর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানায় আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর

আপডেট সময় ১২:০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪