নিজ সংবাদ ॥ ‘নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪’ জয়ী দলের খেলোয়াড় নিলুফা ইয়াসমিন নীলা। হতদরিদ্র, অবহেলা ও চরম হতাশা নিয়ে বেড়ে উঠেছেন এই নারী খেলোয়াড়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করে নিলুফা এখন রীতিমতো কুষ্টিয়াবাসীর গর্বে পরিণত হয়েছে। ক্রীড়াঙ্গনে সাফল্য দেখানো কুষ্টিয়ার অনেকের সঙ্গে নিলুফার নামও উচ্চারিত হচ্ছে কুষ্টিয়াবাসীর মুখে। কুষ্টিয়ার হতদরিদ্র এক পরিবার থেকে উঠে এসেছেন নিলুফা। ছোটবেলায় রিকশাচালক বাবা ছেড়ে যান পরিবার। মা আগলে রাখেন নিলুফাকে। তার বয়স তখন মাত্র আড়াই বছর ও ছোট বোন সুরভী আক্তারের বয়স দেড় মাস। মা বাছিরন আক্তার দুই মেয়ে নিয়ে চোখেমুখে অন্ধকার দেখেন। আশ্রয় নেন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার কুঠিপাড়া চরে বাবার বাড়িতে। তিনি শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে সামান্য বেতনে চাকরিও শুরু করেন। মায়ের ইচ্ছে ছিলো মেয়ে দুটোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলবেন। ছোটবেলা থেকেই খেলাধুলায় পারদর্শী ছিলেন নিলুফা। স্কুলে পড়ার সময় থেকেই নানা খেলায় সাফল্য দেখানো শুরু করেন। উচ্চ লাফ, দৌড়সহ প্রায় সব ধরনের খেলায় মেয়ের পারদর্শীতা দেখে মা বাছিরন আক্তার মেয়েকে ক্রীড়াবিদ হিসেবে তৈরির ইচ্ছা পোষণ করেন।
টপ নিউজ :
সাফ চ্যাম্পিয়ন নিলুফা ইয়াসমিনের সাফল্যে গর্বিত কুষ্টিয়াবাসী
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৯:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- 63
জনপ্রিয় সংবাদ















