ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • 53

নিজ সংবাদ ॥ সাইবার নিরাপত্তা আইন নামের কালো আইন বাতিল ও সারাদেশের সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় কুষ্টিয়া  প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক শামিউল হাসান অপুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার ও কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার সত্য তথ্য এবং সত্য সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের কন্ঠ রোধ করতে কখনো ডিজিটাল নিরাপত্তা আইন আবার কখনো সাইবার সিকিউরিটি এ্যক্ট এবং সাইবার নিরাপত্তা আইন  সাংবাদিকদের কন্ঠরোধ করে রাখা হয়েছে। গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে। এ আইনের মাধ্যমে সাংবাদিকদের বাক্?স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত ছাড়া আর কিছুই নয়। সাংবাদিকরা যাতে সত্য প্রকাশ করতে না পারেন, সে জন্য এ আইন করা হয়েছে। অবিলম্বে এ আইন বাতিল করতে হবে। এ সময় সাংবাদিক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, নাব্বির আল নাফিজ, অঞ্জন শুভ সহ দেশের সব গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জোর দাবি জানান বক্তারা। এছাড়াও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক এম এ জিহাদ , প্রচার সম্পাদক খালিদ হাসান সিপাই , সদস্য সেহাব উদ্দিন, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, শাহারিয়ার ইমন রুবেল, আব্দুম মুনিব, দৈনিক ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ  এম লিটন উজ্জামান, এ.এইচ. এম আরিফ,দৈনিক খবরওয়ালার ভারপাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ, দৈনিক দিনের খবরের সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, এটিএন বাংলার তুহিন আহমেদ, কুমারখালি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, তুহিন খন্দকার, নাজমুল হাসান, এ জে সুজন, এম রাসেল, দৈনিক কৃষি কন্ঠের সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, খন্দকার সোহেল টানু, কাজী সাইফুল, হাসনাত রাব্বু, শুভ, আল আমিন হোসেন, দৈনিক দিনের খবর পত্রিকার মাহাতাব উদ্দিন লালন,এশিয়ান টিভির ক্যামেরাম্যান রাব্বি,আলিম,আরিফ,রুবেল,স্বাধীন সহ জেলার সর্বস্তরের সাংবাদিক উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

আপডেট সময় ০৩:১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪