ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়ায় ৫৫তম বিশ্ব মান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত পণ্য বাজারজাত নিশ্চিত করতে হবে : জেলা প্রশাসক শারমিন আখতার

স্টাফ রিপোর্টার ॥ ৫৫তম বিশ্ব মান দিবস। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে মান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিশ্ব মান দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিএসটিআই আ লিক অফিস কুষ্টিয়ার আয়োজনে ও জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় বিশ্ব মান দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

বিএসটিআই আ লিক অফিস কুষ্টিয়ার উপপরিচালক ( রসায়ন)  প্রদীপ কুমার মালো’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোছাঃ শারমিন আখতার।

বিএসটিআই আ লিক অফিস কুষ্টিয়ার সহকারী পরিচালক দেবব্রত বিশ^াসের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ৪৭ বিজিবির পরিচালক লে. কর্নেল মোঃ মাহাবুব মোর্শেদ রহমান এবং সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে শারমিন আখতার বলেন, এবারের মান দিবসের প্রতিপাদ্য বিষয় সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান। এ থেকে বোঝা যায় বিএসটিআই এর কার্যক্রমের পাশাপাশি সকল মানুষকে সচেতন হতে হবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানসম্মত পণ্য বাজারজাত নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সকল উদ্যোক্তা,  ব্যবসায়ী ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যদি  নিজেদের উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তাহলে মানুষের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি ভেজাল পণ্য উৎপাদন বন্ধ করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, পণ্যের সঠিক মান নিয়ন্ত্রনের ক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা সহ অন্যান্য কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিজিবি পরিচালক বলে, টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে আমরা যে স্বপ্ন দেখছি, সে স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে মানের জায়গায় আমরা কোন আপোষ করবো না। বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এবং জেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্টের মাধ্যমে পণ্যের মান নিয়ন্ত্রনে এবং এ সংক্রান্ত আইনি বিষয়ে সর্বদা সমন্বিতভাবে কাজ করতে হবে। এছাড়াও বর্তমান প্রেক্ষাপটে অনলাইন মার্কেটিং এর মাধ্যমে যেসকল পণ্য বিক্রয়, বিতরন ও বাজারজাতকরন করা হয় সে সকল পণ্যের উপর বিশেষ নজরদারি রাখতে পরামর্শ প্রদান করেন তিনি।

সভাপতির বক্তব্যে প্রদীপ কুমার মালো বলেন, বিশ্বব্যাপী এসডিজি’র গোলসমূহকে প্রধান্য দিয়ে আগামী ২০৩০ সাল পর্যন্ত একই প্রতিপাদ্যে বিশ্ব মান দিবস পালন করা হবে। এ বছর এসডিজির গোল-৩ অর্থাৎ স্বাস্থ্য খাতকে ফোকাস করা হয়েছে। বিশ্বায়নের যুগে চতুর্থ শিল্প বিপ্লবের মূলে রয়েছে স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবস্থা, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যা স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগ করেছে নতুন মাত্রা।

তিনি বলেন, ডিজিটাল উৎপাদন ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি মানুষের জীবন ব্যবস্থাকে করেছে আরও উন্নত, সহজতর, নিরাপদ ও সুরক্ষিত। এই পরিবর্তনের সাথে নিজেদের টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করার কোন বিকল্প নেই। পণ্য বা সেবা ক্রয়-বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে ‘মান’ আস্থার প্রতীক হিসেবে কাজ করে। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদানসহ সকল ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য।

পণ্য ও সেবার মান প্রণয়ন, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানে জাতীয় মান সংস্থা হিসাবে বিএসটিআই’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিগণ, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী-বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় ০৯:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪