ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
কুষ্টিয়ায় সমবায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুতুব উদ্দিন

শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারেক রহমানের নির্দেশে কাজ করে যাব

নিজ সংবাদ ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়াস্থ সূর্য্যসেনা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। জাতীয়তবাদী সমবায় দল কুষ্টিয়ার সভাপতি আজগর খান খিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম ডাবলু, জাতীয়তাবাদী সমবায় দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি খন্দকার ওয়াসিম হাবিব বাবলু ও সমবায় দল কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক মহসীন হাবিব বিপ্লব। অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন- শহীদ জিয়াউর রহমান সমবায় সমিতির মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা ও গ্রামীণ অবকাঠামো নির্মাণের স্বপ্ন দেখেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারই সন্তান তারেক রহমানের নির্দেশে কাজ করে যাব। এসময় বক্তারা বলেন, সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায় শহীদ জিয়াউর রহমান। তিনি চারণ কবির মতো হেঁটে বেড়িয়েছেন শত শত মাইলের গ্রামবাংলার পথ-প্রান্তর। কৃষকের সুখ-দুঃখের বর্ণনা শুনেছেন। তিনি বিশ্বাস করতেন, গ্রামীণ উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়, তাই সাধারণ মানুষ, কৃষক ও শ্রমিকদের স্বনির্ভরতার পরামর্শ দিতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করবো। অনুষ্ঠানে সমবায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় সমবায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুতুব উদ্দিন

শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারেক রহমানের নির্দেশে কাজ করে যাব

আপডেট সময় ১২:০৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪