নিজ সংবাদ ॥ র্যাবের অভিযানে কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জেড এম সম্রাট গ্রেফতার হয়েছে। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এবং র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প এর যৌথ আভিযানিক দল গত ২২ সেপ্টেম্বর রবিবার বিকাল পৌনে ৫টার সময় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জেড এম সম্রাট (৩৭) কে গাজীপুর বাসন থানাধীন ভোগড়া বাইপাস মোড় এলাকা হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত স¤্রাট কুষ্টিয়া শহরের কমলাপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে বাবলু জোয়ার্দ্দারের ছেলে। গ্রেফতারকৃত আসামি জেড এম সম্রাটের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, মারামারি এবং চাঁদাবাজির মামলা সহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে। সর্বশেষ কুষ্টিয়ায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকা-ের প্রেক্ষিতে কুষ্টিয়া সদর থানায় দায়েরকৃত ২টি হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে সে পলাতক ছিল, যার মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০২৪ এবং মামলা নং-২১, তারিখ ২০/০৮/২০২৪, ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। গ্রেফতারকৃত আসামি জেড এম স¤্রাটকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রবিরার দিবাগত রাতে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়। কুষ্টিয়া সদর থানার ওসি মাহফুজুল হক চৌধুরী জানান, আজ (সোমবার) র্যাবের হাতে গ্রেফতারকৃত স¤্রাটকে ২টি হত্যা মামলায় আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
টপ নিউজ :
র্যাবের অভিযানে কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী জেড এম সম্রাট গ্রেফতার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
- 76
জনপ্রিয় সংবাদ















