নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনের পাশে (চত্বর) আলোচনা সভা ও ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে শহর যুবদল। এ উপলক্ষে সার্বিক সহযোগীতা করে ডক্টরস এ্যাসোশিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও এম ট্যাব কুষ্টিয়া জেলা শাখা। ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার। এসময় জেলা বিএনপির এই সদস্য সচিব বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল একটি সংগঠন তৈরি করেননি, বরং একটি নতুন আশা, একটি নতুন তরুণ প্রজন্মের স্বপ্নকে আলোর দিকে নিয়ে আসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সংগঠন প্রতিষ্ঠা ছিল বাংলাদেশের যুবসমাজকে একটা স্বপ্নের সংগঠনের ছায়াতলে আনার একটি চমৎকার প্রয়াস। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, তার নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করে যাচ্ছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা সার্বভৌমত্ত রক্ষার্থে বিএনপির নেতৃবৃন্দ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তেমনি ভাবে এই সংগঠনের ভূমিকাও অপরিসীম। জাকির হোসেন সরকার আরো বলেন, একটি সুশীল সুন্দর দেশ গঠনের জন্য, সুস্থ সফল জনগোষ্ঠীর প্রয়োজন। এর জন্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সুখী সম্মৃদ্ধি দেশ গঠনে স্বাস্থ্যই সকল সুখের মূল। অসুস্থ হওয়ার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। জনগণ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহব্বান জানান তিনি। এদিকে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি আল-আমিন রানা কানাই, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিংকু প্রমূখ। এতে সভাপতিত্ব করেন শহর যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন। পরিচালনা করেন শহর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি। স্বাগত বক্তা ছিলেন শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক মাহাবুব আলম বিশু, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রাশিদুল ইসলাম রাশেদ সহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং র’ক্ত ও ডায়বেটিকস পরীক্ষা করা হয়। পাঁচ শতাধিক মানুষকে এ সেবা দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এসময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা। চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ওয়াসিমুল বারি বাপ্পি ও ডাঃ রবিউল ইসলাম।
টপ নিউজ :
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুষ্টিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০২:০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
- 42
জনপ্রিয় সংবাদ















