নিজ সংবাদ ॥ কুষ্টিয়া সদর উপজেলার খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি পদে কর্মচারী নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র জনতা মানববন্ধন করেছে। মানববন্ধনের প্রধান সমন্বয়ক মীর মাহফুজুর রহমান বলেন, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রসমাজ আজ জেগেছে। সকল প্রকার অন্যায় অনিয়মের বিরুদ্ধে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। ৫ নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান লিটন বলেন, অত্র স্কুলের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির দুর্নীতি অনিয়মের সাথে যারা জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে। এ সময় আরো ছাত্র ও অভিভাবকরা এই অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির সদস্যের বিরুদ্ধে প্রায় ৩০ লাখ টাকার ঘুষ নেওয়ার অভিযোগ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন চলছে। সোমবার (২ আগস্ট) সকালে খেজুরতলা পাটিকাবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে মানববন্ধনে বিদ্যালয়টির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানববন্ধনে অংশ নেয়া একজন অভিভাবক বলেন, এ ধরনের দুর্নীতি অনিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে। আমরা চাই সকল অনিয়ম দুর্নীতি বন্ধ হোক। বিদ্যালয়টিতে ২০২৩ সালে ১৭ লক্ষ ৬২ হাজার ৪৪২ টাকা শিক্ষার্থীদের বেতন সেশনচার্জ সহ অন্যান্য খাত থেকে জমা হয়। এত বড় অংকের টাকা বিভিন্ন নামে বেনামে খাত দেখিয়ে লোপাট করার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে। বিদ্যালয়ের গ্রিল স্থাপনের জন্য অত্র এলাকার একজন দাতা টাকা অনুদান হিসেবে প্রদান করেন। অনুদান না দেখিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ রয়েছে। এ সময় বক্তারা আরো বলেন, নিয়োগ বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তদন্তের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। ছাত্র জনতার দাবি এই বিদ্যালয়ে আর কখনোই কোন নিয়োগ-বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি চলবে না। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট নিয়োগ বাণিজ্য সহ সকল অনিয়ম দুর্নীতির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেন। স্কুলের সাবেক শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, বিভিন্ন জাতীয় দৈনিক, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়োগ বাণিজ্যসহ অসংখ্য দুর্নীতি অনিয়মের বিষয়ে উঠে এসেছে।
টপ নিউজ :
ম্যানেজিং কমিটির অনিয়মের বিরুদ্ধে পাটিকাবাড়ী হাইস্কুলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- 48
জনপ্রিয় সংবাদ















