মিরপুর প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য ও উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম আলীর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, সদস্য সচিব আতাউল হক এমদাদ, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাহিদ হাসান, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মনি। এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুরে আল আমিন বুলবুল, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি খন্দকার লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদ, বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধাণ সম্পাদক মাহবুব আলম হারছেন, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, আমলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন প্রমুখ। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা শাখা, পৌর শাখা ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টপ নিউজ :
মিরপুরে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৯:৩৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- 97
জনপ্রিয় সংবাদ















